ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজও সারাদেশে ভূমিকম্প

Link Copied!

bumi-kompoনিজস্ব প্রতিবেদক : গতকাল শনিবারের পর আজ রোববারও রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১টা ১২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক শাহ আলম। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং মাত্রা সম্পর্কে তিনি জানাতে পারেননি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (ইউজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের কোদারি অঞ্চলের কাছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে গতকাল ৭ দশমিক ৯ এবং ৬ দশমিক ৪ মাত্রার দু’দফা ভূমিকম্পে দেশের কয়েকটিস্থানে ভবন হেলে পড়ে। আর ভূমিকম্পে বিধ্বস্ত নেপালে মারা গেছে প্রায় দুই হাজার লোক। ওই ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল নেপাল।
ভূমিকম্পের সময় বহুতল ভবনগুলো থেকে মানুষ আতঙ্কে নিচে নেমে আসে। সবার চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। কোথাও কোথাও চিৎকার ও শোরগোলও শোনা যায়।
গতকালের মতো আজকে ভূমিকম্পের ফলে দেশের বিভিন্ন স্থনে বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে।