ঢাকাSunday , 26 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে র‌্যাবের ছক

Link Copied!

Rabনিজস্ব প্রতিবেদক : নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা বিশেষ করে নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে বিশেষ নিরাপত্তারও পরিকল্পনা করেছে র‌্যাব। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা রক্ষায় কাজ করবেন তারা।
রোববার উত্তরায় র‌্যাবের হেড কোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এমন কথা জানালেন র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।
তিনি জানান, ঢাকা এবং চট্টগ্রাম তিন সিটি করপোরেশন নির্বাচনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে র‌্যাব।
তিনি বলেন, ‘এই নিরাপত্তা পরিকল্পনায় তিন সিটির ১৩৪ ওয়ার্ডের মধ্যে ২৬৮টি মোবাইল পেট্টোল টিম, মোটরসাইকেল পেট্টোল টিম ১৩৪টি এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স থাকবে ৩৬টি। আর মোট সদস্য দায়িত্ব পালন করবে ৫ হাজার।
নির্বাচনে সবার পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের জন্য বলা হচ্ছে তাহলে কি র‌্যাবের উপর মানুষের আস্থা নাই সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেনজির বলেন, ‘আস্থা বা অনাস্থার কোনো বিষয় নাই। ইসি যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে।’
নির্বাচন উপলক্ষে নগরীতে মোটর সাইকেলের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ বিষয়ে আজকে থেকে র‌্যাব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।