কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালোমেশিনের মোটরবিস্ফোরণে বাবা- ছেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- মশাউড়া গ্রামের কৃষক হেকমত আলী (৪৮) ও তার শিশু সন্তান সোহান (৯)।
শনিবার গভীররাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া মাঠে শ্যালো মেশিনের ঘরে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে মশাউড়া গ্রামের কৃষক হেকমত আলী ও তার শিশুসন্তান সোহান পার্শ্ববর্তী মশাউড়া মাঠে নিজ জমির শ্যালোমেশিন ঘর পাহারা দিতে যায়। এসময় বাবা- ছেলে শ্যালোমেশিন ঘরে তালা বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন। তখন বিদ্যুৎ ছিল না।
রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ এলে শর্টসার্কিট থেকে আগুনের সৃষ্টি হলে শ্যালোমেশিনের মোটর বিস্ফোরণ হয়। এই আগুনে শ্যালোমেশিন ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।

