নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান পরিস্থিতির গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি করপোশনের নির্বাচনী বিষয়াদি নিয়ে আগামীকাল রোববার জরুরি সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া।
এদিন দুপুর ২টায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন।
শনিবার বিকেলে চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

