ঢাকাSaturday , 25 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে কোনভাবেই দায়মুক্তি দেওয়া হবে না : ইনু

Link Copied!

enuকুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে কোনভাবেই দায়মুক্তি দেওয়া হবে না। কোন অবস্থাতেই দেশে জঙ্গীবাদীদেরকে ক্ষমতায় যেতে দেওয়া যায় না।
শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, এই নির্বাচন কমিশনের অধিনেই খালেদা জিয়ার প্রার্থীরা সিটি করর্পোরেশন নির্বাচন করে বিজয়ী হয়েছেন। প্রয়োজন হলে কমিশনের অনুরোধে যখন যেখানে যেভাবে দরকার সেইভাবেই সেনাবাহিনী সহযোগিতা করে থাকে। ফলে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকলো না নিউ মার্কেটের গেটে থাকলো সেটি কোন বিষয় নয়। কেননা, এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি, সকল প্রার্থী নিরাপদে তাদের প্রচার চালিয়ে আসছেন। সমস্যা দেখা দিয়েছে শুধু খালেদা জিয়াকে নিয়ে। তিনি নির্বাচনী প্রচারণায় নেমে উত্তেজনা তৈরি করছেন- এ বিষয়টা প্রশাসন দেখছে।’
নারীদের লাঞ্ছনাকারীদেরকে জানোয়ার হিসেবে উল্লেখ করে ইনু বলেন, ‘যেভাবে যুদ্ধাপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে না, তেমনি নারী নির্যাতনকারীদেরও একচুল ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে সনাক্ত করে কঠোর সাজা দেওয়া হবে।’
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।