ঢাকাSaturday , 25 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত

Link Copied!

BSFপঞ্চগড় প্রতিনিধি : সদর উপজেলার ঝুলিপাড়া সীমান্তে ভারতের সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোরে এ ঘটনা ঘটেছে। নিহত মো. সামুল (২৮) উপজেলার হাড়িভাষা ইউনিয়নের শ্যামাপাড়া গ্রামের সফিজউদ্দিনের ছেলে।
বিজিবির ঘাগড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জসীম উদ্দিন জানান, সামুলসহ কয়েকজন শুক্রবার রাতে সীমান্ত এলাকায় গরু আনতে যান। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতের সিংগিমারি বিএসএফ ফাঁড়ির টহল দলের সদস্যরা গুলি করলে সামুল আহত হন।
পরে তার সঙ্গীরা সীমান্ত সংলগ্ন একটি একটি বাড়িতে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি।