ঢাকাSaturday , 25 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাস উল্টে আহত ২০

Link Copied!

busনিজস্ব প্রতিবেদক : রাজধানীর মৎস্য ভবনের সামনে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গুলিস্তান থেকে ছেড়ে আসা মেঘলা ট্রান্সপোর্টের (ঢাকা মেট্রো জ-১১-২৪৩০) বাসটি আবদুল্লাহপুর যাচ্ছিল। বাসটি মৎস্য ভবন ও রমনা পেট্রোল পাম্পের সামনে পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় নারী ও পুরুষসহ ২০ জন যাত্রী আহত হয়।
আহতরা হলেন- জিয়াসমিন, সোহেল, তুষার, মনির মোল্লা, নাঈম, শাহনাজ, কুলসুম, আলী নূর, রোমেলা, রহিমা, বেল্লাল, ফাতেমা, আরিফ, মোমিতা, রহমান, মফিদুল।
শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ‘আহত যাত্রীদের পুলিশ এবং পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।