রংপুর প্রতিনিধি : মহানগরীর পালপাড়া এলাকার ঠাকুরবাড়ি মন্দির থেকে ভারতীয় মূর্তি, টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিস চুরি হয়েছে।
বৃহস্পতিবার গভীর চুরির এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে কোতোয়ালি থানা পুলিশ।
ঠাকুরবাড়ি মন্দিরের সভাপতি নিখেলেন্দেু শঙ্কন গুহ রায় জানান, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে মন্দিরের গ্রিল ভেঙে পিতলের তৈরি রাধাকৃষ্ণ ও গোপাল মূর্তিসহ ৪০ হাজার টাকা ও কাঁচের দান বাক্স চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চুরি হওয়া মূর্তিগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকারও বেশি হবে বলেও জানান তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মন্দিরে চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

