ঢাকাFriday , 24 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার ও ইসি প্রহসনের নির্বাচন করছে

Link Copied!

Hanna-shahনিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন (ইসি) ২৮ এপ্রিলের নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শুক্রবার সকালে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
হান্নান শাহ বলেন, ‘নির্বাচন কমিশন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে ভেল্কিভাজি শুরু করেছে। ক্যান্টনমেন্ট সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নয়, নির্বাচনে সেনা মোতায়েন করতে হলে ক্যান্টনমেন্টের বাইরে নিয়ে এসে তাদের দায়িত্ব দিতে হবে।’
সরকারের নীল নকশার অভিলাষ পূরণ করতে সরকার দলীয় নেতাকর্মীরা সিটি নির্বাচনে দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
হান্নান শাহ বলেন, ‘সরকার সমর্থিত প্রার্থীদের আশেপাশে যারা থাকেন তাদের কাছে অস্ত্র থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কিছুই বলছে না।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল খায়েরকে পুলিশ আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেন হান্নান শাহ।