ঢাকাFriday , 24 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাছকাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

Link Copied!

songersoযশোর প্রতিনিধি : যশোরের বেনাপোলে গাছকাটা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে শার্শা উপজেলার বেনাপোলের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রঘুনাথপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাবেক মেম্বর আব্দুল্লাহ (৫২) ও একই গ্রামের মৃত খলিলের ছেলে বুদো (৫৫)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ে ভেঙে পড়া গাছকাটা নিয়ে সকালে দু’পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ নাসির, আলাউদ্দিনসহ তাদের লোকজনের সঙ্গে আব্দুল্লাহ ও তারপক্ষের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ ঘটনাস্থলে নিহত হন।
আহত বুদোকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ৫ জন। এদের মধ্যে নিহত আব্দুল্লাহ’র ছেলে সুমন, একই গ্রামের তসির উদ্দিনের ছেলে আজগর আলী ও শাইজুলের ছেলে আব্দুল্লাহকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, গাট কাটা নিয়ে বিরোধের জের ধরে ওই দু’জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।