ঢাকাFriday , 24 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসির উচিৎ খালেদাকে প্রচারণা থেকে বিরত রাখা

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় হাজার হাজার মানুষ নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করে আচরণ বিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। নির্বাচন কমিশনের উচিত তাকে এ থেকে বিরত রাখা।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ই্‌উনিটি (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। এ নির্বাচনে সরকার ইসিকে সর্বাত্মক সহায়তা করবে।’
কামলরুল বলেন, ‘ঢাকা ও চট্রগ্রামে সুন্দর নির্বাচনী আমেজ আছে। কোথাও কোনো সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয় নাই। কোন জায়গায় প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয় নাই।’
দেশের মানুষ এত সহজে তাদের ধ্বংসাত্মক কার্যকলাপের কথা ভুলে যায় নাই মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মানুষ হত্যা করে, গাড়ি পুড়িয়ে যেভাবে উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে তার জবাব জনগণ ব্যালেটের মাধ্যমে দেবে।’
মন্ত্রী বলেন, ‘আজ সকালে প্রেসক্লাবের একটি সেমিনারে বিএনপি নেতা মাহবুবুর রহমান সেনাবাহিনীকে ব্যারাক ছেড়ে বাইরে বেরিয়ে আসার উস্কানি দিয়েছেন। এ জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ।
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  মোল্লা মো. আবু কাউসার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ –সম্পাদক এম এ করিম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নাত আলী খান জিন্নাহ প্রমুখ।