নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের বাবলুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে তাকে হাজারীবাগ এলাকা থেকে আটক করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবুল খায়েরের বিরুদ্ধে হাজারীবাগ থানায় পুলিশেল ওপর আক্রমনের একটি মামলাসহ ধানমণ্ডি থানায় আরো কয়েকটি মামলা রয়েছে।

