নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার ওপর হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে এবার হামলা চালিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নামের একটি সংগঠনের কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রায় ৩০/৩৫ জন নেতাকর্মী নিয়ে হামলার নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী এবং সাধারণ সম্পাদক স্বপন।
এর আগে ‘খালেদা জিয়ার ওপর হামলাসহ বর্ষবরণ অনুষ্ঠানে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে’ এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট। কিন্তু মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদের বক্তব্য চলাকালীন সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মানববন্ধনের ব্যানার ও মাইক ছিনিয়ে নেয় প্রজন্ম লীগের কর্মীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাছেই নীরবে দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ উঠেছে।

