ঢাকাWednesday , 22 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকেই সেনা মোতায়েন চায় বিএনপি

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনী মোতায়েনের জন্য আমর্ড ফোর্সেস ডিভিশনে চিঠি দেয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। তবে আজ বুধবার থেকেই দলটির বিচারিক ক্ষমতাসহ এবং নির্বাচনের দিন কেন্দ্রে কেন্দ্রে সেনা চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।
দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়ায় আমরা ধন্যবাদ জানাই। আমর্ড ফোর্সেস ডিভিশনের কাছে তারা চিঠিও পাঠিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশনকে মনে করিয়ে দিতে চাই যে, নির্বাচনের পরিবেশ যেভাবে উত্তপ্ত হচ্ছে শাসক দলীয় ক্যাডাররা যেভাবে তিনবারের প্রধানমন্ত্রীর গাড়িতে হামলা করেছে, তাকে প্রাণনাশের চেষ্টা করেছে। এতে করে বাংলাদেশের রাজনীতি গভীর সঙ্কটে পড়ে যেতে পারে। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবো তারা যেন ঝুঁকি না নিয়ে অনতিবিলম্বে ২৬ তারিখ থেকে নয় আজ বুধবার থেকেই নির্বাচনের পরবর্তী পাঁচদিন পর্যন্ত সেনা মোতায়েন করে। সেনাবাহিনী রাস্তায় থাকলে উত্তেজনা প্রশমিত হবে।’
রিপন বলেন, ‘সরকারের উদ্দেশ্যে যে বার্তা আমি দিতে চাই, উত্তেজনার বিপরীতে বিএনপি উত্তেজনা ছড়াতে রাজি নয়। উত্তেজনার বিপরীতে বিএনপি উত্তেজনা প্রশমনের রাজনীতি বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের পথ বিকশিত হওয়ার প্রক্রিয়ায় বিশ্বাস করে। বিএনপি যে গণতন্ত্রের পথ বিকশিত করতে চায়, সে ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা চাই। সরকার যদি প্রতিনিয়ত উসকানিমূলক বক্তব্য দেয় অথবা সরকার যদি অপকর্মের পক্ষে সাফাই গায় এতে অপরাধীরা নতুন করে আশকারা পাবে। বাজে ধরনের ঘটনা সৃষ্টি হবে। নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতি মোটেও ভালো নয়।’‍ৃ
বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনায় সরকারের কঠোর সমালোচনাও করেন তিনি।