নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) জরুরি প্রেসিডিয়াম সভা শুরু হয়েছে। এ বৈঠকে দলটির মহাসচিব পরিবর্তন এবং সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আলোচনা হতে পারে।
জাপার নির্ভরযোগ্য একটি সূত্র এ খবর নিশ্চিত করে জানিয়েছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পার্টির কাকরাইল কার্যালয়ে বৈঠক শুরু হয়।
বৈঠকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবুলু, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, প্রেসডিয়াম মেম্বার সাইদুর রহমানসহ অনেকেই উপস্থিত আছেন। তবে অনুপস্থিত আছেন এরশাদের ছোটভাই জিএম কাদের এবং দল সমর্থিত চট্টগ্রামের মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ।

