ঢাকাWednesday , 22 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyসিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শুকরিয়া মাকের্ট থেকে তাহির মিয়া (৭০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় মাকের্টের তৃতীয় তলার বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাহির মিয়া নগরীর মাছিমপুর এলাকার (দোহেল ২২ নং বাসা) বাসিন্দা মৃত ছাত্তার মিয়ার ছেলে। তিনি শুকরিয়া মাকের্টের নিচতলার নিউ ফ্যাশন ১১৪ এর স্বত্তাধিকারী বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার তাহির মিয়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে যাননি। রাতে তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইলে ফোন দেন। এ সময় তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে অনেক স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে শুকরিয়া মাকের্টের পরিচ্ছন্নকর্মী হাফেজা বেগম মার্কেটে কাজ করছিলেন। তিনি মাকের্টের তৃতীয় তলায় কাজ করতে গিয়ে দেখেন ওই তলার বাথরুমটি বন্ধ।
পরে হাফেজা বিষয়টি মাকের্টের কেয়ারটেকার মিশু মিয়াকে জানান। এরপর কেয়ারটেকার বিষয়টি শুকরিয়া মাকের্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে জানান। পরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোতয়ালী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ।
তবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন তাহিরের ছেলে লুৎফুর রহমান তাজ।