সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর আখালিয়া থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার রাত ২টায় আখালিয়া রাইফেল ক্লাবের টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম গিয়াস উদ্দিন (৩৫)। সে জালালিয়া আবাসিক এলাকার ৩ নং কলোনির বাসিন্দা মৃত মোতালিব আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার এসআই জাকির হোসেন।
তিনি জানান, গিয়াসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার গভীর রাতে আখালিয়া রাইফেল ক্লাবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, গ্রেপ্তারের সময় গিয়াস জুয়া খেলায় ছিলো। এসময় তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।

