নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র গভীর নিন্দা জানিয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস বিফিংয়ে মুখপাত্র মেরি হার্ফ নিন্দা জানিয়ে বলেন, সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উদ্দেশ্যে এরকম সহিসংসতায় আমরা কঠোর নিন্দা জানাই। একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত সিটি নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের সভা-সমাবেশ এবং নির্বাচনী প্রচারাভিযান চালাতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে প্রার্থীদের রাজনৈতিক সহিংসতা থেকে রক্ষা করা এবং যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা জরুরি।
যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ মুশফিকুল ফজল আনাসারি এ তথ্য জানিয়েছেন।

