ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতা না দিলে সেনা মোতায়েন বিফল

Link Copied!

MOWDUDনিজস্ব প্রতিবেদক : ‘বিচারিক ক্ষমতা না দিয়ে শুধু টহল দেয়ার জন্য সেনা বাহিনী মোতায়েন করলে লক্ষ্য সফল হবে না।’, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের কার্যালয়ে তার সঙ্গে বৈঠক শেষে বেড়িয়ে তিনি এ মন্তব্য করেন।
মওদুদ আহমেদ বলেন, ‘সেনা বাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। তবে বিচারিক ক্ষমতা না দিয়ে শুধু টহল দেয়ার জন্যই সেনা বাহিনীকে মোতায়েন করলে আসল লক্ষ্য সফল হবে না।’
তিনি আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের গাড়ী বহরের হামলার ঘটনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে। এখন পযন্ত নির্বাচনের সুষ্ট পরিবেশ ছিল। তবে গতকালের মতো ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হবে।’
বিএনপির নেতাকর্মীরা হয়রানির শিকার হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমাদের সম্প্রতি দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দলীয় আনুগত্যমুলুক আচরণে জনগণ ও ভোটারা আতঙ্কিত। এছাড়া সরকারি দলের লোকজন ও আনুগত্যকারী পুলিশ কর্মকর্তারা আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির শিকার হচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিতর্কিত কর্মকর্তাদের অবিলম্বে ছুটিতে পাঠানোর ব্যবস্থা করতে হবে।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সিইসির কার্যালয়ে এ বৈঠক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন। দলে আরো ছিলেন দলটির স্থায়ী কমিটির দু’জন সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। তিন সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্যই সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলটি বৈঠকে বসেছিলেন।