ঢাকাSaturday , 28 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ১ হাজার দুস্থের মাঝে গরুর মাংস বিতরণ

Link Copied!

বাগেরহাটের মোংলায় এক হাজার দুঃস্থ নারী-পুরুষের মাঝে এক কেজি করে গরুর মাংস বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন। শনিবার বিকেলে মোংলা পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে দুঃস্থদের হাতে মাংস তুলে দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সংগঠন সূত্রে জানা যায়, এর আগে মোংলা পৌর শহরের আরও দেড় হাজার মানুষের মাঝে এক কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। ফলে এ পর্যন্ত মোংলায় মোট আড়াই হাজার দুঃস্থ মানুষের মাঝে মাংস বিতরণ করেছে সংগঠনটি। শুধু খাদ্যসহায়তা নয়, শিক্ষা বিস্তারেও কাজ করছে বাঙ্গালী ফাউন্ডেশন। এর আগে গত ২৬ সেপ্টেম্বর মোংলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করে সংগঠনটি। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বাঙ্গালী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, দুঃস্থ মানুষ যেন গরুর মাংসের স্বাদ ও পুষ্টি থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই তাদের এ আয়োজন। এ উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের আমিষের চাহিদা পূরণেও কিছুটা ভূমিকা রাখা সম্ভব হবে। মোংলাসহ সারাদেশের দুঃস্থ মানুষের মাঝে এ মাংস বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বাঙ্গালী ফাউন্ডেশন খাদ্যসহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এসব মানবিক উদ্যোগ বাস্তবায়নে মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম রাষ্ট্র থেকে আর্থিক সহায়তা পাওয়া যায়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।