ঢাকাSunday , 29 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা

Link Copied!

মাদক এবং জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে রংপুরের পীরগাছা উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরজিৎপুর এলাকায় মাদক নির্মূল কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। মীরপুর ও আশপাশের এলাকার যুবসমাজকে রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। স্থানীয় তরুণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন।

মাদক ও জুয়া নির্মূলের এই কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল স্থানীয় সংগঠন চণ্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘ। সভার শুরুতে সংগঠনের পক্ষ থেকে মাদকবিরোধী বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে সবার আগে নিজ গ্রাম থেকে অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে হবে। এজন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা। তিনি তার বক্তব্যে মাদক নির্মূলের এই মহৎ কার্যক্রমে সব ধরনের সহযোগিতার জোরালো আশ্বাস দেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাদকবিরোধী কার্যক্রমে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি উপস্থিত সকলকে জানান।

সভায় আরও বক্তব্য রাখেন চণ্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সাধারণ সম্পাদক খলিলুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদকবিরোধী কার্যক্রমে কোনো ধরনের বাধা এলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সভার শেষ পর্যায়ে নগরজিৎপুর মাদক নির্মূল কমিটিকে ধন্যবাদ জানান অতিথিরা এবং মাদক ও জুড়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সভা সমাপ্ত হয়।