ঢাকাThursday , 26 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বদির ছেলে ও দুই ভাইসহ চারজন, কারাগারে

Link Copied!

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে মো. শাওন আমরান ও তার দুই ভাইসহ চারজনকে সিলেট থেকে গ্রেপ্তারের পর কক্সবাজারে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আদালতে হাজির করা হলে তাদের টেকনাফ থানার দুটি সহিংসতা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কারাগারে পাঠানো অন্য দুজন হলেন বদির ভাই আবদুস শুক্কুর ও আবদুর আমিন এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে বুধবার ভোরে সিলেট নগরের জিন্দাবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ । কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান জানান, গ্রেপ্তারের খবর পেয়ে জেলা পুলিশের একটি বিশেষ দল সিলেটে গিয়ে আসামিদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে। পরে তাদের কক্সবাজারে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, আপাতত দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও মামলা ও অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে শিগগিরই রিমান্ড আবেদন করা হতে পারে।