ঢাকাThursday , 26 November 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল ও রাজবাড়ীর জেলা রেজিস্ট্রার বদলি, প্রজ্ঞাপন জারি

Link Copied!

নড়াইল ও রাজবাড়ী জেলার জেলা রেজিস্ট্রারকে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। গত ২৩ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, নড়াইলের জেলা রেজিস্ট্রার আশরাফুল ইসলামকে ঢাকা জেলা রেজিস্ট্রার অফিসে এবং রাজবাড়ীর জেলা রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদকে নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিসে বদলি করা হয়েছে। আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বদলি কার্যকর থাকবে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের উপসচিব (রেজিস্ট্রেশন) মো.মাসুদ আলী।