ঢাকাTuesday , 21 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুপিয়ে শিক্ষকের হাত-পা বিচ্ছিন্ন

Link Copied!

kill-বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার চালিতাবুনিয়া গ্রামে গাজীপুর সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক মো. শহীদুল ইসলামকে (৪০) কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকাল ১০টায় চাওড়া ইউনিয়নের বাঁশতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
হামলায় শহিদুল ইসলামের বাম হাত ও বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে স্থানান্তর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব বিরোধের সূত্র ধরে মঙ্গলবার নিজ বাড়ি থেকে আমতলী আসার পথে চালিতাবুনিয়া এলাকার সন্ত্রাসী সাইদুল (২৫), বাহাদুর (৩০) ও তাদের সঙ্গে থাকা অন্য সন্ত্রাসীরা মিলে কুপিয়ে তার হাত-পা বিচ্ছিন্ন করে দেয়। আমতলী থানার অফিসার ইনচার্জ সুকুমার রায় জানান, এ ঘটনায় সম্পৃক্ত বাহাদুর ও সাইদুলকে গেপ্তার করা হয়েছে। শহিদুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।