ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবিতে প্রচারণা চালালেন মির্জা আব্বাসের স্ত্রী

Link Copied!

Mirza-abbas-wifeনিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় প্রচারণা চালিয়েছেন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তার সঙ্গে ছিলেন দলের ১৫ থেকে ২০ নেতাকর্মী।
সোমবার দুপুর ১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন। তিনি টিএসসি দিয়ে প্রবেশ করে শিববাড়ী আবাসিক এলাকা হয়ে শহীদ মিনারের দিকে প্রচারণা চালান।
ওইসব এলাকায় হেঁটে হেঁটে রাস্তায় গণমানুষের সঙ্গে কথা বলেন এবং নিজেই তাদের হাতে আব্বাসের লিফলেট তুলে দেন। সেই সঙ্গে স্বামীর প্রতীক মগ মার্কায় ভোট চান তিনি।
এর আগে জাতীয় প্রেস ক্লাবে আফরোজা আব্বাস স্বামীর পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। সেখান থেকেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান।
উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞা থাকায় সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস প্রচারণায় নামতে পারছেন না। তাই স্বামীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন আফরোজা আব্বাস।