ঢাকাMonday , 20 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রিজ নয় যেন মৃত্যু কূপ

Link Copied!

Jhenidah-Bridgeঝিনাইদহ প্রতিনিধি : হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি ব্রিজে ভাঙনের ফলে ইউনিয়ন ও পৌরসভার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এতে যান চলাচলও বাধার মুখে পড়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
মাঝে মধ্যেই এই ব্রিজে ইঞ্জিন চালিত স্থানীয় কিছু যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার মুখে পড়ছে। তবে এ ঘটনার জন্য জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌরসভাধীন চটকাবাড়ীয়া গ্রামে খালের উপর পানি উন্নয়ন বোর্ডের ই-১-এ পানি নিষ্কাশন খালের উপর ব্রিজ, একই খালের উপর নির্মিত পৌরসভাধীন আদর্শ পাড়া ব্রিজ, পানি উন্নয়ন বোর্ডের এস-৪এ, ঋষিপাড়া খালের উপর ব্রিজ, লালন সড়কের উপজেলা সদরের অডিটোরিয়ামের সামনে বক্স কালভার্টসহ প্রায় ৮/১০টি ব্রিজে একই অবস্থার সৃষ্টি হয়েছে।
ব্রিজগুলো বেশ কয়েকমাস আগেই ভাঙনে ছোট বড় গর্তের সৃষ্টি হয়। একারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে ব্রিজগুলো। ইতোপূর্বে ব্রিজ ভেঙে ট্রাক, ইঞ্জিন চালিত যানবাহন লাটাহাম্বাসহ বেশ কয়েকটি ভ্যান রিকশাও দুর্ঘটনায় কবলিত হয়ে খালের মধ্যে পড়ে গেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। ব্রিজগুলো ষাটের দশকে তৎকালীন ই পিআই ওয়াবদা তৈরি করলেও পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্রিজগুলোর দিকে নজর না দেয়ায় ব্রিজগুলোতে ভাঙনের সৃষ্টি হয়েছে এবং চলাচলের চরম অনুপযোগী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন কর্তৃপক্ষের উদাসীনতায় ব্রিজগুলো মেরামত কিংবা রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজগুলো ভাঙনের ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার স্বার্থে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় এ সমস্ত ব্রিজগুলো মেরামত করা যাচ্ছে না। সীমিত সংখ্যক অর্থ বরাদ্দের ফলে সেচ কাজে সমস্ত অর্থ ব্যয় হওয়ায় জনগুরুত্ব সম্পূর্ণ এ সমস্ত ব্রিজগুলো মেরামত করা যাচ্ছে না।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরেই জনগুরুত্ব সম্পূর্ণ এ সব ব্রিজগুলো মেরামতের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো কর্ণপাত করেন না।
স্থানীয় হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র শাহিনূর রহমান রিন্টু বলেন, ‘ব্রিজগুলো পানি উন্নয়ন বোর্ডের হওয়া সত্ত্বেও বার বার তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতির কারণে ব্রিজগুলো ভাঙনের ফলে জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।’
তিনি বলেন, ‘তিনি ইতোপূর্বে বেশ কয়েকবার জনস্বার্থে পৌর তহবিল থেকে এ সমস্ত ব্রিজগুলো মেরামত করেছেন। সম্প্রতি চটকাবাড়ীয়া ব্রিজে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। যাহার কাজ দ্রুত শুরু হবে বলেও তিনি জানান।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চেধুরী জানান, ব্রিজগুলো ভাঙনের ফলে ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি এলাকায় পুলিশের পিকআপভ্যান যেতে না পারায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির স্বার্থে দ্রুত এ সমস্ত ব্রিজগুলোর মেরামত প্রয়োজন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীর সেল ফোনে কয়েকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।