ঢাকাSunday , 19 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরিবর্তনের প্রতিশ্রুতিতে সাকীর গণসংযোগ

Link Copied!

Sakiনিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাদী বলেছেন, ‘একদল তো রাষ্ট্রীয়ভাবে খুন, গুম চালাচ্ছে। আরেকটি দল পেট্রোলবোমায় মানুষ মারছে। মানুষ এসবের পরিবর্তন চায়। আর এই পরিবর্তনের কথা মাথায় রেখেই ভোট যুদ্ধে নামা।’
মেয়র নির্বাচিত হলে গণমানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবেন বলেও ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটর এলাকায় গণসংযোগ শুরুর আগে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকী। নির্বাচনে সাকীর প্রতীক বায়োস্কোপ।
জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আশা করছেন সাকী।
রোববার সাকী বাংলা মোটর থেকে মগবাজার মোড় পর্যন্ত গণসংযোগ করেছেন। এই এলাকার প্রতিটি অলি-গলিতে গিয়ে নিজের জন্য ভোট চেয়েছেন সাকী।