ঢাকাSunday , 19 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রচারণায় নামতে খালেদার বাধা নেই

Link Copied!

Khaleda-Tofayelনিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় নামতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) মন্ত্রী, এমপি নন, তিনি প্রচারণায় নামতেই পারেন। এ নির্বাচন একটি অরাজনৈতিক নির্বাচন। দলীয় নির্বাচন নয়।’
রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন বাণিজ্য বিষয়ক প্রতিষ্ঠানের পারফরমেন্স চুক্তি বিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা বলেন।
তোফায়েল বলেন, ‘৯২ দিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় কার্যালয় ছেড়ে গেছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে খোলামেলা কথা বলছেন। কিন্তু দেশে এখন আর অবরোধ-হরতাল না থাকলেও বার্ন ইউনিটের আর্তনাদ থামেনি। আগুনে পুড়া অনেক রোগী এখন মরণযন্ত্রণা ভোগ করছেন।’
মন্ত্রী বলেন, ‘২০ দলের ডাকা টানা অবরোধ-হরতালের কারণে চাইনিজদের বিনিয়োগ কমে যায়। এখন আর অবরোধ-হরতাল নেই তাই তারা পুরোদমে বিনিয়োগ করতে আগ্রহী।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করতে চাচ্ছে। সেখানে চীনারা সহযোগিতা করবে। বড় বড় প্রকল্পের জন্য চীনারা বিনিয়োগ করতে চাচ্ছে। গার্মেন্টস সেক্টরেও তারা বিনিয়োগ বাড়াতে আগ্রহী।’
মন্ত্রী আরো বলেন, ‘চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ভালোভাবেই চলছে। বহু চীনা কোম্পানি আছে তারাও এদেশে বিনিয়োগ করতে চায়। এ জন্য তাদের একটি এরিয়াও দেয়া হবে। যাতে সেখানে তারা বিনিয়োগ করতে পারে।’