ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বৈশাখী মেলায় ছুরিকাঘাতে যুবক খুন

Link Copied!

Khunবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বৈশাখী মেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল হাওলাদার (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
শুক্রবার রাত ১০টায় বাগেরহাট শহরের জেলা পরিষদের অডিটরিয়াম মাঠে বৈশাখী মেলার এ ঘটনা ঘটে। তবে পুলিশ হামলার ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
শনিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসন এই মাঠে সপ্তাহব্যাপী মেলার আয়োজন করে। এ ঘটনার পর মেলায় আগত হাজার হাজার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে মেলা প্রাঙ্গণ ফাঁকা হয়ে যায়। দোকানপাট বন্ধ হয়ে যায়।
নিহত সোহেল হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোবরদিয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
নিহতের বড় ভাই সোহাগ হাওলাদার জানান, আমরা দুই ভাই শুক্রবার রাত নয়টার দিকে এক সঙ্গে বৈশাখী মেলায় যাই। মেলায় কিছুক্ষণ ঘোরার পরে আমি ছোট ভাইকে বাড়ি যাওয়ার কথা বললে সোহেল পরে যাচ্ছি বলে আমাকে পাঠিয়ে দেয়। আমি বাড়ি পৌঁছার কিছু পরেই মেলার মাঠ থেকে আমাকে একজন ফোনে জানায় সোহেলের পেটে ছুরি মারা হয়েছে।
খবর পেয়ে আমি বাড়ি থেকে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে একদল দুর্বৃত্ত বৈশাখী মেলার মাঠে বসে সোহেল নামে এক বেকারি শ্রমিককে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
বৈশাখী মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মেলায় আসা হাজার হাজার মানুষের মধ্যে একদল দুর্বৃত্ত সোহেল নামে এক বেকারি শ্রমিককে পেটে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।