ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিএসসিতে শ্লীলতাহানির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Link Copied!

Chatrodolঢাবি প্রতিনিধি : বাংলা বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী নির্যাতন, নারীদের শ্লীলতাহানি, অব্যাহত সন্ত্রাস, নৈরাজ্য এবং প্রশাসনের নির্লজ্জ নিরবতার প্রতিবাদে ঘোষিত কর্মসূচির সর্মথনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে।
শনিবার সকাল সাড়ে ৮টায় মিছিলটি বকশিবাজার মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা রজিবুল ইসলাম, আবু ফয়সাল জিহাদ, মো. ইমরান হোসেন, হাফিজুর রহমান, আল ইমরান রিপন, আনিসুর রহমান শামীম, আমিনুর রহমান, আলমগীর কবির, শফিকুল ইসলাম, মোতাসিম বিল্লাহ, হারুন, তৌহিদ, শামীম, শিমুল, রঞ্জু, জাহাঙ্গীর ইমন, ফারুক, প্রিন্স ঢাকা কলেজের মোহন, ইমরান, নয়ন, জাকির ঢাকা আলীয়া মাদরাসা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রোকনুজ্জান, শান্ত প্রমুখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আলমগীর হাসান সোহান বলেন, ‘নববর্ষের প্রথমদিনে টিএসসিতে ছাত্রী নির্যাতন ও শ্লীলতাহানীর ঘটনায় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্লজ্জ ভিসি এবং প্রক্টরের পদত্যাগ করতে হবে। একই সাথে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল দোষীদের শাস্তি দিতে হবে। অন্যথায় সাধারণ ছাত্রদের সাথে নিয়ে এই দালাল ভিসি, প্রক্টরকে টেনে-হিঁছড়ে পদত্যাগে বাধ্য করা হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, রজিবুল ইসলাম প্রমুখ।