ঢাকাSaturday , 18 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বর্ষবরণে শ্লীলতাহানি, ক্ষোভ জানালেন আনিসুল হকও

Link Copied!

Anisul Haqনিজস্ব প্রতিবেদক : বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়নের ঘটনায় অন্যদের মতো তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আনিসুল হক। এ ঘটনা শুধু নারী অবমাননা নয়, মানবতার প্রতিও নির্মম আঘাত বলে মনে করেন তিনি। এ কারণে নারী নিপীড়নের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এ মেয়র প্রার্থী।
বর্ষবরণের দিনে নারী নিপীড়নের ঘটনায় শনিবার এক বিবৃতিতে আনিসুল হক এ কথা বলেন।
তিনি বলেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের ইশতেহারে আমাদের প্রধান অগ্রাধিকার নারী। নারীর জন্য নিরাপদ নগরী ও মর্যাদাকর সংস্কৃতি গড়ে তুলতে আমরা নারী বিশ্ববিদ্যালয়, নারীর জন্য আলাদা বাস সার্ভিস, ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট, হেলথ কার্ড, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, সংস্কৃতি বিকাশের জন্য সংস্কৃতি বিকাশ কেন্দ্র ইত্যাদির প্রস্তাব দিয়েছি। নারীর জন্য মর্যাদাপূর্ণ নিরাপদ নগরীর অঙ্গিকার নিয়ে আমরা যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, তখন এ ধরনের ঘটনা আমাদের স্বপ্নপূরণের পথে প্রধান চ্যালেঞ্জ বলে মনে করি।’
তিনি আরো বলেন, ‘আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।’
আনিসুল হক বলেন, ‘নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করা না গেলে নিরাপদ আধুনিক নগরী প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।’