ঢাকাFriday , 17 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেই সোহাগীর দায়িত্ব নিলেন ইউএনও

Link Copied!

12কুষ্টিয়া প্রতিনিধি : ‘আর কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পবেন সোহাগী?’ শিরোনামে জনপ্রিয় গণমাধ্যমে একজন অতিথি লেখকের লেখা প্রকাশিত হয়। এরপর ফেসবুকে শেয়ার হলে কুষ্টিয়া জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
শুক্রবার সকালে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মুরাদ হোসেন ও ধুবইল ইউপি চেয়ারম্যান মো. মাহাবুর রহমান মামুনকে সঙ্গে নিয়ে সোহাগীর বাড়ি পরিদর্শন করে। এ সময় সোহাগী বাড়িতে না থাকলেও তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তারা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মুরাদ হোসেন বলেন, ‘উপজেলার ধুবইল এলাকার খোকার স্ত্রী সোহাগী ২০০৪ সাল থেকে নিয়মিত বয়স্ক ভাতা পাচ্ছেন। তার বই নং-৩১৩৯ এবং বয়স্ক ভাতার ব্যাংক হিসাব নং-৭৯৯।’
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান লেনিন (ইউএনও) বলেন, ‘এই বিষয়টি জেলা প্রশাসক আমাকে নির্দেশ দিলে আমি তাৎক্ষণিক তার বাড়ি পরিদর্শন করেছি। তবে তার বয়স্ক ভাতার কার্ড রয়েছে। তারপরেও তিনি ভিক্ষাবৃত্তি করে থাকে। আসলে ভিক্ষাবৃত্তি আমাদের সমাজে কুফল বয়ে আনছে। মানুষের যেন ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত্ত করা সম্ভব হয়না। এসব থেকে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। তবে বৃদ্ধা সোহাগীকে আমরা সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করবো।
তথ্য প্রদানকারী ভুল তথ্য প্রদান না করে সঠিক তথ্য প্রদান করে অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার জন্য সকল বিবেকবান মানুষের কাছে অনুরোধ জানান।’
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে সামাজিক যোগাযোগ মাধ্যম এই ফেসবুক ব্যবহার করে সমাজের অনেক অসঙ্গতি দূর করাসহ সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে আমি এই কুষ্টিয়া জেলা ‘ডিসি অফিস’ ফেসবুক চালু করেছি। যাতে করে জেলার ২২ লাখ মানুষের সঙ্গে আমি সম্পৃক্ত হতে পারি।
এই পেইজে সাধারণ জনগণ অভাব, অভিযোগ, দুর্নীতিসহ যেকোনো কথা বলতে পারেন এবং আমরা যেন তড়িৎ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে পারি। ফেসবুকের কল্যাণে অনেক ভালো কাজ সম্পন্ন হয়েছে এবং খারাপ কাজ যেগুলো মানুষ বলতে পারতো না সেগুলো আমাকে ম্যাসেজ ইনবক্সে দিয়ে জানাতো। এমন অনেক উদাহরণ রয়েছে কুষ্টিয়ায়।’