ঢাকাFriday , 17 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে

Link Copied!

Ershadনিজস্ব প্রতিবেদক : আরো একবার ক্ষমতায় আসার সুযোগ চেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে। দেশে এ অবস্থা চলছে তা মেনে নেয়ার মতো নয়।’
শুক্রবার বিকেলে জুরাইন মুক্তিপাড়া বালুর মাঠে জাতীয় পার্টির কর্মীসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এতোদিন পর হলেও মানুষ ভাবতে শুরু করেছে। এসবের অবসান হবেই। আমার বয়স হয়েছে কিন্তু উদ্যোম কমেনি। আমাকে আর একবার সুযোগ দিন।’
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে। হাজার হাজার মানুষ মারা পড়ছে। দুটি দলই এর জন্য দায়ী। অথচ আমার আমলে পুলিশের গুলিতে দুইজন মারা গিয়েছিল বলে লজ্জায় আমি ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। এখন হাজার হাজার মানুষ মারা পড়ছে, কিন্তু কেউ ক্ষমতা ছাড়ছে না। তখন আমাকে বলেছিল ক্ষমতায় থাকার জন্য আর্মি নামান। প্রয়োজনে গুলি চালান। তবুও ক্ষমতায় থাকুন। কিন্তু আমি তা করিনি। কারণ সবাইতো আমার ভাই, আমার সন্তান।’
প্রকাশ্যে কারো পক্ষে ভোট না চাইতে তিনি বলেন, ‘৯ বছর পর নির্বাচন এসেছে। আমরা দলের পক্ষ থেকে প্রার্থী দিয়েছি। আমিতো দলের চেয়ারম্যান। এদের পক্ষেই আমি থাকবো এটাই স্বাভাবিক।’
এসময় তিনি টিএসসির ঘটনার নিন্দাপ্রকাশ করে বলেন, ‘দেশের সর্বোচ্চ ক্ষমতায় নারী। নারীর ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে। বিরোধী দলেও নারী। এর পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা কাম্য না। এতেই বুঝা যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি হয়েছে।’
দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কাউন্সিলর প্রার্থী মাঈন উদ্দিন বাবু, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ ইব্রাহীম মোল্লা, আবুল কাশেম মিলন প্রমুখ।