ঢাকাFriday , 17 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিটি নির্বাচনে জনগণ খালেদার সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে

Link Copied!

Tofayelনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে খালেদা জিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে।’
মুজিব নগর সরকার দিবস উপলক্ষে শুক্রবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপি নেত্রী নির্বাচনী বিধি মানছেন না অভিযোগ করে তোফায়েল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দলীয় কার্যালয়ে পুলিশ প্রটোকলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের শামিল।’
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে অথবা নির্বাচন বানচালের চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’