ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষতিগ্রস্তরা সাহায্য বা খাবার পাচ্ছে না

Link Copied!

rampuraনিজস্ব প্রতিবেদক: রাজধানীর রাজধানীর রামপুরায় বউবাজার ঝিলপাড়ে মর্মান্তিকভাবে দেবে যাওয়া বাড়িটির বাসিন্দারা উদ্বাস্তু হয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। তারা প্রতিশ্রুত অর্থ সাহায্য কিংবা খাবার কোনোটিই পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অনেকেই।
বাড়ি দেবে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ৫ হাজার করে টাকা সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এই টাকা এখনো কেউ পাননি বলে অভিযোগ করে বেশ কয়েকজন বলেন, আমরা সব হারিয়ে এখন নিঃস্ব। সরকার আমাদের জন্য কী করছে? আমাদের একটু সহযোগিতাও করছে না। আমরা পরিবার নিয়ে এখন কোথায় যাবো?
গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িকভাবে চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তাদের উদ্ধার করা মালামাল নিয়ে অনেকেই ধ্বংসস্তুপের পাশের শেডে অবস্থান নিয়েছেন। ধ্বংসস্তুপের পাশেই একটি টিনের শেড নির্মাণ করে তাদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে হঠাৎ পানির নিচে দেবে যাওয়া এ বাড়িটিতে ২০টি ঘর ছিল। নারীসহ ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাড়িটিকে সবাই মাস্টার মনিরের বাড়ি নামেই চেনে। বাড়িটিতে মোট ২০টি ঘর রয়েছে। যেখানে নিম্ন আয়ের মানুষ কম টাকায় ভাড়া নিয়ে থাকতো। সবাই শ্রমজীবী হওয়ায় এসময় বাড়িয়ে নারী, শিশু ও বৃদ্ধরা ছিল।