নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় নড়াইল প্রেসক্লাবের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া আদায়ের আন্দোলন ও প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র ও অপচেষ্টা চালানো হচ্ছে। শিক্ষক সমাজ তাদের নায্য অধিকার প্রতিষ্ঠায় এবং যেকোনো ধরনের দমনপীড়ন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জোর দাবি জানান তারা।

