বাগেরহাট জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জেলা সদরের কে এম বাদোখালি হাই স্কুল মাঠ প্রাঙ্গণ বিএনপি নেতা শেখ রুহুল আমিনের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জাহিদ সরদার, ফকির তারিকুল ইসলাম, আবুল কালাম আজাদ বুলু, শেখ তহিদুল ইসলাম, এসকেন্দার হোসেন, কামরুজ্জামান শিমুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, যুগ্ম আহবায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজ, যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ, মনিরুজ্জামান মান্না, সোহেল তরফদার, আবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির। জেলা মৎস্যজীবী দলের হারুন শেখ, শ্রমিক নেতা সেলিম ভূঁইয়া, বিএনপি নেতা শরিফুল ইসলাম মিরাজ, মোহাম্মদ আমিনুর রহমান, বাসারাত হাওলাদার, মোল্লা মাহমুদ, মোহাম্মদ রেজাউল নকীব, মোহাম্মদ সিরাজ হালদার, গোলাম মাসুদ, এম এ মান্নান, হাওলাদার রফিকুল ইসলামসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন ছিল বিএনপির ঘাটি। গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা বিএনপির প্রার্থীকে ভোট দেন নাই। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপি মনোনীত প্রার্থীকে দিবেন। দলের মধ্যে যিনি ত্যাগী, বিগত নির্বাচনে সামান্য টাকার লোভে নিজেকে বিক্রি করেন নাই, এলাকায় গ্রহণ যোগ্যতা রয়েছে এবং যোগ্য তাকেই প্রার্থী করা হবে। দলীয়ভাবে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

