ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদার উপর হামলার আশঙ্কা কামরুলের

Link Copied!

khaleda 2নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় মাঠে নামলে জনরোষের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেছেন, ‘কিছুদিন আগেও খালেদা জিয়া মানুষ পুড়িয়ে দেশে ধ্বংসাত্মক কর্মসূচি চালিয়েছেন। তাই তিনি নির্বাচনের মাঠে নামলে তার উপর ভুক্তভোগী মানুষ হামলা চালাতে পারে।’
বৃহস্পতিবার প্রেসক্লাবে ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস’ উপলক্ষে জনতার প্রত্যাশা নামের একটি সংগঠনের ব্যানারে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামে সিটি নির্বাচনের পূর্বে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করেছে। কিন্তু খালেদা জিয়া মাঠে নামলে শান্তির পরিবেশ বিনষ্ট হবে। শান্তিপূর্ণ সিটি করপোরেশন নির্বাচনের অন্তরায় হলেন খালেদা। তিনি মাঠে নামলে তার সঙ্গে মাঠে নামবে মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসীরাও। ফলে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।’
তাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে খালেদা জিয়া যেন মাঠে নামতে না পারে সেজন্য তিনি ইসির প্রতি আহ্বান জানিয়েছেন।
এমএ করিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।