ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মান্নাকে বাঁচাতে আদালতে যাওয়ার প্রস্তুতি

Link Copied!

Manna2নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে মান্নাকে। কারাগারে তাকে নূনতম নাগরিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে। তাই এ বিষয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নাগরিক ঐক্য।
কারাবন্দি অসুস্থ মান্নাকে হাসপাতালে রেখে চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে অভিযোগ করে সংগঠনটি মান্নার জীবন রক্ষার্থে তাকে হাসপাতালে রেখে আধুনিক চিকিৎসা দেয়ারও অনুরোধ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে কারাবন্দি-অসুস্থ মাহমুদুর রহমান মান্নার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী।
মান্নার শারীরিক অবস্থা মোটেই ভালো না উল্লেখ করে জামাল কাদেরী বলেন, ‘মান্নাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে চিকিৎসা শেষ না করেই কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। এমনকি চিকিৎসা শেষ হওয়ার আগেই কারাগারে নেয়ার কারণেই তাকে বারবার হাসপাতালে আনতে হচ্ছে।’
তিনি বলেন, ‘বারবার আবেদন করা সত্ত্বেও গুরুতর অসুস্থ মান্নাকে জেলখানায় ডিভিশন দেয়া হয়নি। এ অবস্থায় মান্নাকে জেলখানার পরিবর্তে যেকোনো হাসপাতালে রেখে সুচিকিৎসা করার আবেদন করছি। কারণ হাসপাতালের ছাড়পত্রেও নির্দিষ্টভাবে বিএসএমএমইউ এবং ডিএমসিএইচ এ রেখে চিকিৎসা করতে বলা হয়েছে।’
দীর্ঘ সময়ের সফল ছাত্রনেতা এবং মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের ধারক মাহমুদুর রহমান মান্নার জীবনকে কোনোভাবেই আশঙ্কাজনক অবস্থায় ঠেলে দেয়া যায় না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জামাল কাদেরী।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ফজলুল সরকার, আবুবকর সিদ্দিক, শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম,আতিকুর রহমান প্রমুখ।