বরিশাল প্রতিনিধি: জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রামদাসপুর এলাকা থেকে ৩০ লাখ চিংড়ি পোনা এবং একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার রাত দেড়টার দিকে ড্রামভর্তি এ চিংড়ি পোনা জব্দ করা হয়।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের গোয়েন্দা স্টাফ আ. ছত্তার জানান, গোপন সংবাদ পেয়ে কালীগঞ্জ স্টেশনের কন্টিজেন কমান্ডার এম জাহিদের নেতৃত্বে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ৩০ লাখ চিংড়ি পোনা ও একটি নৌকা জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
তিনি আরো জানান, জব্দ করা চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

