ঢাকাThursday , 16 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের পুকুরে ছাত্রের বস্তাবন্দি লাশ

Link Copied!

Dead bodyফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার গেড়দা ইউনিয়নের পশড়া এমএন আজিজ হাই স্কুলের পাশের একটি পুকুর থেকে ছাত্রে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। মৃত আজম শেখ ওই স্কুলেরই ৮ম শ্রেণীর ছাত্র। সে ওই গ্রামের ফরিদ শেখের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, পহেলা বৈশাখের সন্ধ্যায় স্কুলটির মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল আজম।
সকালে স্থানীয়রা বস্তাবন্দি লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।