ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিচে যেতে পারছে না উদ্ধারকর্মীরা

Link Copied!

Rampura3নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরায় বউবাজার ঝিলপাড়ে বাড়ি দেবে যাওয়ার ঘটনায় আটকে পড়াদের উদ্ধার করতে নিচে যেতে পারছে না উদ্ধারকর্মীরা।
বুধবার সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মহাপরিচাল একে এম শাকিল নেওয়াজ বলছেন, ‘অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কারণে আমাদের উদ্ধারকর্মীরা নিচে যেতে পারছে না। উদ্ধার কাজ শেষ করতে আরো সময় লাগবে। ডুবে যাওয়ার স্থানে পানি খুব ময়লা, তাই আমাদের ডুবুড়িরা অনেক চেষ্টা করেও নিচে যেতে পারেনি।’
তিনি আরো বলেন, ‘আমাদের তিন সদস্য বিশিষ্ট একটি ডুবুড়ি দলসহ মোট আটটি ইউনিট কাজ করছে। অন্য আটটি ইউনিটে ৫০ জন করে মোট ৪শ’ জন কর্মী কাজ করছে।’
এদিকে বিকেল ৪টার দিকে হঠাৎ ধ্বসে যাওয়া এ বাড়িটিতে ২০টি ঘর ছিল। এখন পর্যন্ত নারীসহ ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেবে যাওয়া ঘরগুলোতে আরো মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। বাড়িটিকে সবাই মাস্টার মনিরের বাড়ি নামেই চেনে। বাড়িটিতে মোট ২০টি ঘর রয়েছে। যেখানে নিম্ন আয়ের মানুষ কম টাকায় ভাড়া নিয়ে থাকতো। সবাই শ্রমজীবী হওয়ায় এসময় বাড়িয়ে নারী, শিশু ও বৃদ্ধরা ছিল।
নিহতরা হলেন- আখের রস বিক্রেতা নিজাম খান (৩৫) ও রিকশা চালক মিজান (৩০), সাজেদা বেগম (৪৫) , কল্পনা (২৪), রোকসানা, ফারজানা (১৩), হারুন, সাইফুল, জাকির (৩৫), জ্যোসনা (৪৫), রুনা (২২)। এর মধ্যে এই বাড়ির ম্যানেজার আরাফাতের মা সাজেদা এবং মেয়ে ফারজানারও লাশ রয়েছে।
নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান (ওসি) এবং ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের জড়ো হওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হচ্ছে।