ঢাকাSunday , 25 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জরাজীর্ন ভাট্টা সাব পোস্ট অফিসের জরুরী সংস্কার প্রয়োজন

Link Copied!

নোয়াখালী ডাক বিভাগের আওতাধীন ভাট্টা সাব পোস্ট অফিসটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অবস্থিত। সাব পোস্ট অফিসটি ১৯৯৯সালে ব্রাঞ্চ অফিস থেকে সাব পোস্ট অফিসে উন্নীত হয়েছিল এর পোস্ট কোড নং- ৩৭২৬। এলাকার কতিপয় বিত্তবানের আর্থিক অনুদানে স্থাপিত সাব পোস্ট অফিসটি উদ্বোধন কালীন একটি একতলা পাকা ভবন নির্মান হয়েছিল। বর্তমানে ভবনটির ছাদ চুকিয়ে বৃষ্টির পানি পড়ে এবং দরজা জানালাগুলো নড়ে বড়ে। অফিসে আসবাবপত্রের সংকট এবং শৌচাগারের জন্য পানির ব্যবস্থা নাই, সর্বোপরি প্রতিষ্ঠার ২৭ বছর পর আজও সাব পোস্ট অফিসটিতে বিদ্যুŤ সংযোগ নাই অথচ পাশের
ভবনগুলোতে বিদ্যুŤ সংযোগ বিদ্যমান। পোস্ট অফিসটিতে বর্তমানে কমল কান্তি দাশ নামক একজন সাব পোস্ট মাস্টার কর্মরত আছেন। তিনি জানান যে, অফিসের সমস্যা নিয়ে পূর্বতন সাব পোস্ট মাস্টার উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখেছে কিন্তু কোন প্রতিকার হয়নি, এজন্য এখন আর লিখিনা। বৃহত্তর জনসার্থে উক্ত সাব পোস্ট অফিসটি জরুরী সংস্কারের প্রয়োজন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষ দ্রুত বিহীত ব্যবস্থা নিবেন বলে
এলাকাবাসী জোর দাবী জানাচ্ছে।