ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

Link Copied!

FIREমৌলভীবাজার প্রতিনিধি: জেলার কুলাউড়ায় বরমচাল বাজারে আগুন লেগে ১৫ দোকান পুড়ে গেছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার বরমচাল ফুলেরতল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরমচাল ফলেরতল বাজারের পূর্ব পাশে আব্দুল মনাফ শামা মার্কেটে বিদ্যুতের লাইন ফল্ট হয়ে আগুন লেগে প্রায় ১৫টি দোকানঘর পুড়ে যায়। স্থানীয়রা কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা ৮টার দিকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
স্থানীয় বরমচাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল খান জানান, এঅগ্নিকাণ্ডে বাজারের সংকর স্টোর, ব্রাদার্স পোল্টি, অপরূপা সাজগর, সামাদ ভেরাইটিজ স্টোর, লাকি স্টোর ও একটি টিনের দোকান ঘর পুড়ে পুরো মালামাল ছাই হয়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী আশরাফুল ইসলাম রাজিব বলেন, প্রাথমিক ধারণায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি জানান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কুলাউড়া ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে কাজ করেছে।
বরমচাল ইউপি চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান জানান, বাজারের প্রতিটি দোকান কোটার ছাদের উপর দিয়ে বিদ্যুতের খোলা ফেইস থাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের ভারভাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি সকাল সাড়ে ৮টায় নিশ্চিত করেন।