ঢাকাWednesday , 15 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা কোন মুখে ভোট চাইলেন?

Link Copied!

hanif-1নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘ভোটাধিকারের কথা বলে গত তিনমাসে এতগুলো মানুষ হত্যা করেছেন। আজকে আবার কোন মুখে নীরব ভোট বিপ্লবের কথা বললেন? কোন মুখে ভোট চাইলেন? জনগণ সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না।’
বুধবার দুপুরে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নবীন বরণ-২০১৫ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ছাত্র সংসদ।
হানিফ বলেন, ‘গতকাল বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া। অনেকে খুশি হলো। তিনমাস গোটা জাতিকে অবরোধ করে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিলেন খালেদা জিয়া। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছিল; কী কারণে সারাদেশে সাধারণ মানুষকে অগ্নিদগ্ধ করেছেন, হত্যা করেছেন?’
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের আরেক যুগ্ম সম্পাদক ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী বিভাগের ডীন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়, স্থানীয় নেতা চৌধুরী আশিকুর রহমান, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ সালেহা খাতুন, আওয়ামী লীগের সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির, কলেজ ছাত্রসংসদের ভিপি জহিরুল ইসলাম চৌধুরী, জিএস রিয়াজ উদ্দিন প্রমুখ।