নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুল বাজারে হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহজালাল। বয়স আনুমানিক ২৮।মঙ্গলবার রাত ১০টায় লাশটি উদ্ধার করা হলেও আজ বুধবার সকালে তা ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
মতিঝিল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ৫৬/১ ফকিরাপুল বাজারের পাঁচ তলা ভবনের মীর স্টার হোটেলের ৫০২ নম্বর কক্ষ থেকে দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত শাহজালালের লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবার নাম আবুল কাশেম। বাড়ি কুমিল্লার দেবীদ্বারে।
আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ মর্গে রয়েছে।

