টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্তর এলাকা থেকে ১৫২০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।
আটকৃতরা হলেন- সাইদুর রহমান (২৭) ও কামাল হোসেন (৩৮)। এদের প্রত্যেকের বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলার বিশ্বাস পাড়া গ্রামে।
বুধবার সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পিকআপ (চট্র মেট্রো গ-১১-১৫৫৫) ১৫২০ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিতে তল্লাশি করে ওই ফেনসিডিল পাওয়া যায়।
পরে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ব্যপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় একটি মামলা হয়েছে। এসময় গাড়িটিকে জব্দ করা হয়েছে।

