ঢাকাTuesday , 20 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে নিয়ে সতর্ক অবস্থানে আফগানিস্তান কোচ

Link Copied!

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে যায় বাংলাদেশ। তবে এখনও ফাইনালের খেলার আশা বেঁচে আছে টাইগারদের।

বুধবার (২১ অক্টোবর) লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মোকাবিলা করবে আফগানরা। নেট রান রেটে আফগানিস্তানকে পেছনে ফেলে ফাইনাল খেলতে হলে এই ম্যাচে বাংলাদেশকে সমীকরণ মিলিয়ে জিততে হবে। এমন ম্যাচের আগে টাইগারদের নিয়ে সতর্ক আফগানিস্তান কোচ রিচার্ড পাইবাস।

জিম্বাবুয়েকে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে আফগানিস্তানের কোচ বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো দল। তারা সব ফরম্যাটেই অনেক উন্নতি করেছে। মাঠে তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ব্যাপারটা আমরা জানি। মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’

এ দিন জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন ব্রায়ান বেনেট। নিজেদের ব্যাটিং বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম ম্যাচের মতো সুইং হয়নি আজকে। উইকেট অনেক ভালো ছিল আজকে। ব্যাটাররা আজকে নিজেদের কাজটা করতে পারেনি। এজন্য আমরা আজ হেরেছি।’