মেহেরপুরের গাংনীতে পানি ভর্তি বালতিতে ডুবে পলাশ নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটির মা পপি খাতুন বাড়ির পাশে মহিষের গা ধোয়াচ্ছিলেন। এ সময় হামাগুড়ি দিয়ে উঠানে থাকা পানি ভর্তি বালতির কাছে গিয়ে তাতে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেয় এবং পরিবারের কাছে মরদেহ দাফনের অনুমতি দেয়।

