নিজস্ব প্রতিবেদক: বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিনের বিষয়ে দ্বিধা-বিভক্ত রায় দিয়েছেন আদালত।
বুধবার শুনানি শেষে জৈষ্ঠ বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী তিন সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করলেও অপর বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর জ্যেষ্ঠ বিচারপতির রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।
নিয়ম অনুযায়ী, মির্জা আব্বাসের জামিন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি শুনানির জন্য তৃতীয় বেঞ্চ গঠন করে দেবেন।
মির্জা আব্বাসের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভেঅকেপ এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রাকিব রউফ চৌধুরী।

